Home জাতীয় সংসদে গণবিরোধী আইন পাসের অভিযোগ, ওয়াকআউট বিরোধী দলের

সংসদে গণবিরোধী আইন পাসের অভিযোগ, ওয়াকআউট বিরোধী দলের

জাতীয় সংসদে একাধিক বিলকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টা ৫৬ মিনিটে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিরোধী দলীয় এমপিরা। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দলের যৌক্তিক আপত্তি উপেক্ষা করে সংসদে যেসব আইন পাস করা হয়েছে, তার দায় তারা নিতে চান না। তাই তারা প্রতিবাদস্বরূপ অধিবেশন ত্যাগ করেছেন।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, আইন প্রণয়নের সব প্রক্রিয়ায় অংশ নেওয়ার পর এভাবে ওয়াকআউট করা যুক্তিসঙ্গত নয়। তিনি আশা প্রকাশ করেন, মাগরিবের নামাজের বিরতির পর বিরোধী সদস্যরা আবার অধিবেশনে ফিরবেন।

আরও পড়তে পারেন-

এর আগে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ) বিল-২০২৬, সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল-২০২৬, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল-২০২৬ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল-২০২৬সহ বেশ কয়েকটি বিলের বিরোধিতা করে বক্তব্য দেন বিরোধী দলীয় এমপিরা।

উল্লেখ্য, চলতি অধিবেশনে এর আগেও রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদসহ বিভিন্ন ইস্যুতে দুই দফা ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।