Home জাতীয় বাংলাদেশকে চীন থেকে দূরে রাখতে ভারতের কৌশলগত তৎপরতা

বাংলাদেশকে চীন থেকে দূরে রাখতে ভারতের কৌশলগত তৎপরতা

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ভারত সফরে ডিজেল ও সার সরবরাহ বাড়ানোর অনুরোধকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে—বাংলাদেশ কেন বিকল্প উৎস থাকা সত্ত্বেও ভারতের ওপর নির্ভরশীল হচ্ছে?

বিশেষজ্ঞদের মতে, ভারতের নিজস্ব সার সংকট (প্রায় ২৫ লাখ টন) এবং হরমুজ প্রণালীর অস্থিরতার কারণে দেশটি নিজেই চীনসহ বিকল্প উৎস খুঁজছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জন্য ভারতের ওপর অতিরিক্ত নির্ভরতা কতটা যৌক্তিক, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়তে পারেন-

সমালোচকরা বলছেন, চীনসহ অন্যান্য নির্ভরযোগ্য উৎস থাকা সত্ত্বেও বারবার ভারতমুখী হওয়া কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। তাদের মতে, বহুমুখী কূটনীতি ও সরবরাহ উৎস বৈচিত্র্য না করলে ভবিষ্যতে জ্বালানি ও সার সংকটে পড়তে পারে বাংলাদেশ।

তবে সরকার বলছে, আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং দ্রুত সরবরাহ নিশ্চিত করতেই ভারতের সঙ্গে এ ধরনের যোগাযোগ বাড়ানো হচ্ছে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।