স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল-২০২৬ ঘিরে জাতীয় সংসদে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। বিলটির কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এমপি হান্নান মাসুদ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদ অধিবেশনে বিলটি উত্থাপনের পর আলোচনায় অংশ নিয়ে হান্নান মাসুদ বলেন, প্রস্তাবিত এই আইনের মাধ্যমে স্থানীয় প্রশাসন ব্যবস্থার ক্ষতি হতে পারে। তিনি অভিযোগ করেন, এটি বিএনপির নির্বাচনী ইশতেহারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি বিশেষ করে ‘বিশেষ পরিস্থিতি’ ও ‘জনস্বার্থে অপসারণ’ সংক্রান্ত বিধানের সমালোচনা করে বলেন, এসব ধারা অস্পষ্ট এবং এগুলোর অপব্যবহারের সুযোগ রয়েছে। তার মতে, এতে নির্বাচিত প্রতিনিধিদের অপসারণের পথ সহজ হতে পারে।
নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে তিনি বগুড়া ও শেরপুরসহ বিভিন্ন স্থানের ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন।
হান্নান মাসুদ আরও বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোর সতর্ক থাকা উচিত এবং এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা স্থানীয় গণতন্ত্রকে দুর্বল করতে পারে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
অন্যদিকে, তার বক্তব্যের জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিলটি প্রয়োজনীয় সংস্কারের অংশ এবং এটি পাস না হলে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। তিনি দাবি করেন, এই আইনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া ও প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হবে।
নির্বাচন নিয়ে অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব অভিযোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে এবং সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
বিতর্কের একপর্যায়ে সংসদে উত্তপ্ত পরিবেশ তৈরি হলেও আলোচনায় অংশ নেওয়া সদস্যরা তাদের নিজ নিজ অবস্থান তুলে ধরেন।
উম্মাহ২৪ডটকম: এমএ







