ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের অংশ হিসেবে ২০টি বিল পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) অধিবেশনের ১৩তম দিনে এসব বিল সর্বসম্মতিক্রমে পাস হয়।
এর মধ্যে সকালের অধিবেশনেই ১০টি বিল পাস করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করেন।
মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদীয় বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করেছে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি নতুনভাবে শক্তিশালী করে বিল আকারে আনার সুপারিশ করা হয়।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, শিল্পকলা একাডেমি সংশোধন, বনশিল্প উন্নয়ন, বন্যপ্রাণী সংরক্ষণ, ব্যাংকিং ও আর্থিক খাত সংস্কার, সাইবার নিরাপত্তা, নারী ও শিশু সুরক্ষা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আইন।
সরকার বলছে, এসব বিল দেশের প্রশাসনিক কাঠামো শক্তিশালী করা ও আইনি ভিত্তি সুসংহত করার অংশ।
উম্মাহ২৪ডটকম: এমএ








