সাম্প্রতিক ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ‘অবশ্যই হবে’, তবে এখনো সফরের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।
শুক্রবার (১০ এপ্রিল) মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিত নবম ভারত মহাসাগরীয় সম্মেলন শেষে দেশে ফেরার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফরকে ঘিরে আগামী কয়েক সপ্তাহে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালিত হবে। ইতোমধ্যে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে চিঠি আদান-প্রদান ও টেলিফোনে আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
তিনি আরও জানান, ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে উভয় দেশই আগ্রহী।
এর আগে ৮ এপ্রিল দিল্লি সফরকালে ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন, যেখানে দুই দেশের সম্পর্ক ও আসন্ন সফর নিয়ে আলোচনা হয়।
উম্মাহ২৪ডটকম: এমএ








