চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনেই দেশে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়ে প্রবাসীরা পাঠিয়েছেন ১ হাজার ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৬.৫ শতাংশ বেশি।
সোমবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে এ তথ্য উঠে এসেছে।
গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৫২ মিলিয়ন মার্কিন ডলার।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
অন্যদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৭ হাজার ৬৪৫ মিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২২ হাজার ৮৩৮ মিলিয়ন ডলার।
বিশ্লেষকদের মতে, প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
উম্মাহ২৪ডটকম: এমএ








