Home রাজনীতি ‘সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে’—মামুনুল হক

‘সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে’—মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণকে অপমান করার প্রবণতায় পূর্ববর্তী শাসনের ধারাবাহিকতা বজায় রাখছে। তার ভাষায়, “সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে।”

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে আয়োজিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

মামুনুল হক বলেন, শেখ হাসিনার শাসনামলে জনগণকে অবমূল্যায়ন ও অপমান করার সংস্কৃতি তৈরি হয়েছিল, যা এখনো বহাল রয়েছে। তিনি দাবি করেন, উন্নয়নের নামে জনগণের মতামত উপেক্ষা করা হয়েছে এবং গণতন্ত্রের বিকল্প সংজ্ঞা দাঁড় করানো হয়েছিল।

আরও পড়তে পারেন-

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, সংসদে জনগণকে ‘অজ্ঞ’ হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জনগণকে ‘না বুঝে ভোট দেওয়া’ হিসেবে আখ্যা দেওয়া হলে তা গোটা জাতিকে অপমান করার শামিল।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের শক্তিকে অবমূল্যায়ন করা উচিত নয় এবং গণভোটের রায়কে সম্মান জানানো জরুরি। অন্যথায় রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে সতর্ক করেন তিনি।

মামুনুল হক আগামী ২৪ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।