মানুষের জীবনে কত কিছুই প্রিয় থাকে। কিন্তু এসবের পরও মানুষ একটুখানি মানসিক শান্তি ও সুখ-সমৃদ্ধির জন্যে হন্যে হয়ে ঘুড়ে বেড়ায়। কারণ এসব এমন কিছু অবলম্বন, যা কখনই প্রকৃত সুখ দিতে পারে। তাই তো প্রিয় নবী (সা.) আমাদের এমন কিছু দোয়া শিখিয়েছেন যেগুলো তাঁর কাছে ছিল অত্যন্ত প্রিয় ও পছন্দনীয়।
তার মধ্যে একটি দোয়া হলো—
سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلٰهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ
উচ্চারণ : ‘সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।’
অর্থ : ‘আল্লাহ পবিত্র, সব প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান।’
হাদিস : আবুু হুরায়রা (রা.) বলেন, প্রিয় নবীজি (সা.) বলেছেন, এই দোয়া পড়া আমার কাছে সেসব বিষয়ের চেয়ে বেশি প্রিয়, যার ওপর সূর্য উদিত হয়েছে (দুনিয়া ও দুনিয়ার সবকিছু থেকে বেশি প্রিয়)। (সহিহ মুসলিম, হাদিস নং : ৬৭৪০)
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
উম্মাহ২৪ডটকম: এমএ








