ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পরিস্থিতি ভালোভাবে এগোচ্ছে এবং যুদ্ধ ‘খুব দ্রুতই শেষ হওয়া উচিত’।
বৃহস্পতিবার লাস ভেগাসে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির কথা তুলে ধরেন। তার দাবি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক সক্ষমতা তাদের রয়েছে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
এর আগে ট্রাম্প ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা সরাসরি আলোচনা শিগগিরই হতে পারে। তিনি বলেন, এই আলোচনা ‘সম্ভবত আগামী সপ্তাহান্তে’ হতে পারে।
তার আগে ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা দেন। এদিকে ইরান অভিযোগ করেছে, যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে।
উম্মাহ২৪ডটকম: আইএএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com
দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।








