উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পাল্টাপাল্টি অবরোধের প্রেক্ষাপটে এবার এই পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পিজে ক্রাউলি।
আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অবরোধের জন্য আমরা তুলনামূলকভাবে সীমিত জায়গা পেয়েছি। মাত্র কয়েকটি জাহাজ প্রণালিটি দিয়ে যাওয়া-আসার পথ খুঁজছে।
এটা খুব সহজ এবং সত্যি বলতে এখন পর্যন্ত অল্প কিছু ইরানি জাহাজ ঘুরে বন্দরে ফিরে যেতে দেখেছি।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
ক্রাউলি আরো বলেন, ‘অবরোধ কার্যকর হতে পারে, তবে এর ফল নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যুক্তরাষ্ট্র একটি বিস্তারিত চুক্তি চাচ্ছে। তবে এই অল্প সময়ের মধ্যে এমন চুক্তি সম্পন্ন করা অসম্ভব।
ওবামা প্রশাসনের সময়ে ইরানের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘আমরা ২০০৯ সালে আলোচনা প্রক্রিয়া শুরু করি, তবে সেটি নানা কারণে ২০১৫ সালে শেষ করতে হয়।’
বেঁধে দেওয়া এবং চাপের মধ্যে উভয় পক্ষ কি একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারে কি না? সেটাই দেখার বিষয় বলে যোগ করেন তিনি।
উম্মাহ২৪ডটকম: এমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com
দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।








