জাতীয় সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছেন স্পিকার। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মো: মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
সরকার দলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিনের (নিজান) নেতৃত্বে গঠিত এই কমিটিতে রয়েছেন লুৎফুল্লাহেল মাজেদ (ময়মনসিংহ-৮), মো: সাইফুল আলম (ঢাকা-১২), হাম্মাম কাদের চৌধুরী (চট্টগ্রাম-৭), মো: আবুল হাসনাত (কুমিল্লা-৪)।
এই কমিটিকে পরবর্তী সাত দিনের মধ্যে বর্ণিত বিষয়ে সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেয়ার জন্য সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।
উম্মাহ২৪ডটকম: এমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com
দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।








