বিএনপি আজ আওয়ামী লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
‘যে স্বপ্ন নিয়ে বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন, দলটি সেই স্বপ্ন থেকে অনেক দূরে সরে গেছে’ বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে এনসিপিতে এক যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, সেই আদর্শ থেকে বিএনপি সরে এসেছে বলে দাবি করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘যে কারণে মানুষ রক্ত দিয়েছে, বিএনপি ক্ষমতায় এসে সেই জায়গা থেকে পিছিয়ে যাচ্ছে।’
অনুষ্ঠানে দলে সদ্য যোগদানকারীদের স্বাগত জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘আপনারা এমন এক সময়ে এনসিপিতে যোগ দিয়েছেন, যখন দেশে রাষ্ট্রীয়ভাবে কালবৈশাখী ঝড় চলছে। এই প্রতিকূল পরিবেশেও যারা আমাদের সঙ্গে কাজ করছেন, শ্রম দিচ্ছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
বিএনপির নেতাকর্মীদের হতাশার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘অনেক বিএনপি নেতাকর্মী আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করেন। তারা বলেন, দলটির জন্য জীবন-যৌবন, অর্থ ও শ্রম দিয়েছেন, কিন্তু আজ তারা হতাশ।’
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘বিএনপির অসংখ্য নেতাকর্মী এখনও বাংলাদেশের পক্ষে আছেন। তাদেরকে সংগঠিত করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মজলুম নেতাকর্মীদের কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যারা এখনো আসতে পারেননি, তাদের কাছেও আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে।’
আগামীতে এনসিপিতে বিএনপির আরও নেতাকর্মী যোগ দেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
রাজনীতিতে নারীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘চট্টগ্রামে অসংখ্য নারী নেত্রী আন্দোলনে রাজপথে নেমেছিলেন। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় অনেকেই পিছিয়ে যেতে বাধ্য হয়েছেন। নারী নেতৃত্বকে আবার সক্রিয় করতে হবে।’
ছাত্র-জনতার আন্দোলনে চট্টগ্রামের ঐতিহাসিক ও সাহসী ভূমিকার কথা স্মরণ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যখন আন্দোলন থেমে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন চট্টগ্রাম থেকেই আন্দোলন নতুন করে সারা দেশে ছড়িয়ে পড়ে।’
উম্মাহ২৪ডটকম:আইএএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com
দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।







