Home আন্তর্জাতিক কে হচ্ছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত আজই

কে হচ্ছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত আজই

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীকে বেছে নিতে আজ শুক্রবার বিজেপির জয়ী ২০৭ জন প্রার্থীর সঙ্গে বৈঠক করবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন তা স্থির হওয়ার কথা রয়েছে। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের নতুন সরকার।

কাকে মুখ্যমন্ত্রী করা হবে, তা এখনো স্পষ্ট নয়। বিজেপির অভ্যন্তরেও এ ব্যাপক জল্পনা রয়েছে। অনেকেই মনে করছেন, শুভেন্দু অধিকারীকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করতে পারে পদ্মশিবির।শুভেন্দুকে পর পর দু’বার নির্বাচনে মমতা বন্দোপাধ্যায়কে পরাজিত করেছেন।

আরও পড়তে পারেন-

বৈঠকে অংশ নেবেন রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল এবং রাজ্য বিজেপির সাধারণ সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী। রীতি মেনে জয়ী প্রার্থীদের মতামত নেওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে কে হবেন বিজেপির পরিষদীয় দলনেতা। পরিষদীয় দলনেতাই হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী।

সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, অমিত শাহের বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে যার নাম স্থির হবে, তিনি সন্ধ্যায় হবু বিধায়কদের নিয়ে রাজভবনে যাবেন এবং রাজ্যপালের কাছে সরকার গঠনের আবেদন জানাবেন। সেই প্রক্রিয়া সম্পন্ন হলে শনিবার ব্রিগেডে শপথ নেবে নতুন সরকার।

সূত্র: আনন্দবাজার/এই সময়

উম্মাহ২৪ডটকম:আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।