দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস দুর্ঘটনার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
শুক্রবার বিকেলে গঠিত এ কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ রফিকুল করিম এনডিসি-কে। কমিটিতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাকির হোসেন।
কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে তারা অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা নিতে পারবেন।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
তদন্ত প্রতিবেদন ৭ কার্যদিবসের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি সুপার ডিলাক্সের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুনের র্যাম্প ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়। প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযানের পর উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি নদী থেকে তুলে আনে। বাসে যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হলেও চালক ও হেলপার আহত হন।
উম্মাহ২৪ডটকম:আইএএ








