Home অর্থনীতি স্বর্ণ-রুপার দামে স্বস্তি, ভরিতে কমেছে ৩ হাজার টাকার বেশি

স্বর্ণ-রুপার দামে স্বস্তি, ভরিতে কমেছে ৩ হাজার টাকার বেশি

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ গত ২ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ভরিপ্রতি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা এবং রুপার দাম ১১৭ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) ও রুপার মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ঘোষিত নতুন দর ২ জুন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

স্বর্ণের নতুন দাম

নতুন মূল্য অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায়।

এ ছাড়া—

  • ২১ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা
  • ১৮ ক্যারেট স্বর্ণ: ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা
  • সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা

এর আগে গত ২৫ মে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। তখন ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সেই সময় ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

চলতি বছরে ৭০ বার সমন্বয়

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৭০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ দফা দাম বেড়েছে এবং ৩৩ দফা কমেছে।

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়।

আরও পড়তে পারেন-

রুপার দামও কমেছে

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস।

বর্তমানে প্রতি ভরি রুপার দাম—

  • ২২ ক্যারেট: ৫ হাজার ৬৫৭ টাকা
  • ২১ ক্যারেট: ৫ হাজার ৩৬৫ টাকা
  • ১৮ ক্যারেট: ৪ হাজার ৬০৭ টাকা
  • সনাতন পদ্ধতি: ৩ হাজার ৪৪১ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত ৪১ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২২ বার দাম বেড়েছে এবং ১৯ বার কমেছে।

অন্যদিকে, ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল। তখন ১০ বার দাম বৃদ্ধি এবং ৩ বার হ্রাস পেয়েছিল।

উম্মাহ২৪ডটকম:আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।