ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে ‘প্রতিবেশী সম্পর্ক’ হিসেবে উল্লেখ করে বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জি এম) সিরাজ বলেছেন, স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হতে পারে, কিন্তু প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্কের বিচ্ছেদ সম্ভব নয়।
সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
বগুড়া-৫ আসনের এই সংসদ সদস্য বলেন, “স্বামী-স্ত্রীর সম্পর্ক ক্ষণস্থায়ী হতে পারে, তাদের মধ্যে ডিভোর্সও হতে পারে; কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিবেশী সম্পর্কের ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে কখনোই অস্বীকার করা সম্ভব নয়—ভারতও পারবে না, বাংলাদেশও পারবে না।”
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সম্মান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা উভয় দেশের স্বার্থেই গুরুত্বপূর্ণ। দুই দেশের সম্পর্ক যেন অস্থায়ী না হয়, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
জি এম সিরাজের এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে তাঁর মন্তব্য বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
উম্মাহ২৪ডটকম: এমএ








