Home আন্তর্জাতিক ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক: চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের

ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক: চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরানের পক্ষে হয়ে যুদ্ধে নামার জন্য একেবারে প্রস্তুত ছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসে বৃহস্পতিবার (২৫ জুন) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, ‘এরদোগান ইসরাইলকে মোটেও পছন্দ করেন না, তাই ইরানের পক্ষে এই যুদ্ধে জড়ানোর জন্য তিনি ছিলেন এক নম্বর প্রার্থী।’ মধ্যপ্রাচ্যভিত্তিক ওয়েবসাইট মিডলইস্ট মনিটরের খবরে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়তে পারেন-

এতে আরো জানানো হয়, তবে ট্রাম্পের নিজের হস্তক্ষেপে এবং অনুরোধেই শেষ পর্যন্ত তুরস্ক এই সংঘাত থেকে দূরে থাকতে রাজি হয় বলে তিনি দাবি করেন।

এদিকে, তুরস্কের তৈরি নিজস্ব যুদ্ধবিমানের জন্য মার্কিন এফ-৩৫ ফাইটার জেট ও ইঞ্জিনের জোগানের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আঙ্কারার এই অনুরোধের জবাবে তিনি জানান, ‘তুরস্ককে খুশি করতে তিনি সম্ভবত কিছু একটা করবেন।’

এরদোগানের প্রতি সম্মান জানিয়ে আঙ্কারায় হতে যাওয়া আগামী ন্যাটো সম্মেলনে যোগ দেয়ার ইচ্ছার কথাও আবারো নিশ্চিত করেছেন ট্রাম্প।

উম্মাহ২৪ডটকম: এসএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।