ভেনিজুয়েলায় পরপর দু’টি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরো কমপক্ষে চার হাজার ৩০০ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমরা প্রায় ২৩৫ জন রোগী পেয়েছি। আমাদের স্বাস্থ্যকেন্দ্রে এসেছেন অথবা পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো কমপক্ষে চার হাজার ৩০০ জন।’
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
গত বুধবার (২৪ জুন) সন্ধ্যায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এটি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনিজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম ছিল। এটি সব অঞ্চলজুড়ে অনুভূত হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ লা গুয়াইরা রাজ্যকে একটি ‘দুর্যোগ এলাকা’ এবং বিপুলসংখ্যক ভবন ধসে পড়ায় এটিকে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম বলে উল্লেখ করেছেন।
সূত্র: আল জাজিরা
উম্মাহ২৪ডটকম: এসএএ








