প্রশ্ন: তাসলীম বাদ, হুজুর, আমাদের ইমাম সাহেব এশার নামাজে সূরায়ে ইনশিরাহ এর দ্বিতীয় আয়াত و وضعنا عنك وزرك এর স্থলে و وضعنا عنك ذكرك পড়েছেন। এখন আমাদের এ নামাজ সহীহ হয়েছে কি? না পুনরায় পড়তে হবে?
– সাফওয়ান, সিলেট।
উত্তর : উল্লেখিত ভুলের কারণে আল্লাহ তাআলা সূরায়ে “ইনশিরাহ” এর চতুর্থ আয়াত و رفعنا لك ذكرك এর মাঝে তাঁর হাবীব মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.)এর যে শান বর্ণনা করেছেন তার সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। এতএব, অর্থের এ পরিবর্তনের কারণে এ নামাজ ফাসেদ হয়ে গেছে। উক্ত নামায পুনরায় আদায় করতে হবে।
প্রমাণে- ফাতাওয়ায়ে আলমগীরিয়্যা,খণ্ড-১, পৃষ্ঠা-৮০।
ফতোয়া দিয়েছেন- মুফতী মুহিউদ্দীন মাসুম
প্রধান মুফতী- জামিয়া সুবহানিয়া মাহমূদনগর, তুরাগ, ঢাকা ও জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।
উম্মাহ২৪ডটকম:এমএ








