বাংলাদেশ ব্যাংকের মোট (গ্রস) রিজার্ভ বেড়ে ২৭ দশমিক ১২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
তিনি জানান, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনায় রিজার্ভ বাড়ছে। গত ৬ অক্টোবর রিজার্ভের পরিমাণ ছিল ২৬ দশমিক ৮০ বিলিয়ন ডলার।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলো ডলার বিক্রি করছে, যা রিজার্ভে যোগ হচ্ছে। গত তিন মাসে কেন্দ্রীয় ব্যাংক ১৪টি নিলামের মাধ্যমে ২ বিলিয়নের বেশি ডলার কিনেছে।
উম্মাহ২৪ডটকম: আইএএ








