বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বলেছে, দেশের গণতন্ত্র, মানবাধিকার ও সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত জরুরি।
শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ন্যায়বিচার শুধু অতীতের অপরাধের শাস্তিই নিশ্চিত করে না, ভবিষ্যতে অন্যায়ের পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তাও দেয়।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
বিবৃতিতে আরও বলা হয়, কোনো ব্যক্তির অপরাধের দায় পুরো প্রতিষ্ঠানের ওপর চাপানো উচিত নয়। বিএনপি মানবাধিকার লঙ্ঘনের সকল ঘটনার বিচার চায়—এখানে প্রাতিষ্ঠানিক পরিচয় নয়, বিবেচ্য কেবল ব্যক্তির অপরাধ ও আইনের শাসন।
দলটি মনে করে, সেনাবাহিনীর অধিকাংশ সদস্য চান সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক, যাতে কোনো সরকার ভবিষ্যতে গুম-খুনের মতো অন্যায় নির্দেশ দিতে না পারে।
উম্মাহ২৪ডটকম: আইএএ







