আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো পুলিশ কর্মকর্তা পক্ষপাতদুষ্ট আচরণ করলে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি বলেন, “নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। পুলিশের কাজে কোনো দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রকাশ পেলে তা সহ্য করা হবে না।”
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
তিনি আরও বলেন, নিষিদ্ধ কোনো সংগঠন যাতে গোপন তৎপরতা চালাতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। নগরবাসীর নিরাপত্তাবোধ বাড়াতে টহল কার্যক্রম জোরদারের নির্দেশ দেন তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনাররা থানার নিরাপত্তা, আধুনিক সেবা সুবিধা বৃদ্ধি এবং চলমান আন্দোলনসংক্রান্ত মামলাগুলোর দ্রুত তদন্তের নির্দেশনা দেন।
উম্মাহ২৪ডটকম: আইএএ








