Home অন্যান্য খবর ঢাকায় শুরু সার্ক কৃষি কেন্দ্রের পরিচালনা পর্ষদের সভা

ঢাকায় শুরু সার্ক কৃষি কেন্দ্রের পরিচালনা পর্ষদের সভা

রাজধানীতে শুরু হয়েছে সার্ক কৃষি কেন্দ্রের (এসএসি) পরিচালনা পর্ষদের ১৭তম সভা। দুই দিনব্যাপী এই বৈঠকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর কৃষি নীতিনির্ধারক, গবেষক ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সভায় টেকসই কৃষি, খাদ্য নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো আলোচিত হচ্ছে। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম, সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমেদ তরফদার ও সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. হারুনুর রশিদ।

ড. রশিদ বলেন, “জলবায়ু পরিবর্তন ও উদীয়মান চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষি উদ্ভাবন এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধিতে এসএসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

আরও পড়তে পারেন-

সভায় সভাপতির দায়িত্ব মালদ্বীপ থেকে নেপালের যুগ্ম সচিব শবনম শিবাকোটি গ্রহণ করেন। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধি সরাসরি উপস্থিত থাকলেও ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধি ভার্চুয়ালি অংশ নেন।

এই সভায় দক্ষিণ এশিয়ার টেকসই কৃষি উন্নয়ন এগিয়ে নিতে নতুন কৌশল ও যৌথ উদ্যোগ চূড়ান্ত হবে বলে জানানো হয়েছে।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।