Home রাজনীতি পিআর পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সংসদ: মির্জা ফখরুল

পিআর পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সংসদ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যানুপাতিক (পিআর) ভোট পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত আগামী নির্বাচিত সংসদই নেবে। এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যুক্তিসঙ্গত নয়।

তিনি বলেন, “যখন গণতান্ত্রিক সরকার ও সংসদ পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চলছে, তখন পিআর পদ্ধতির প্রশ্নে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আগামী পার্লামেন্ট ও জনগণই ঠিক করবে বিদ্যমান পদ্ধতি থাকবে নাকি পিআর পদ্ধতিতে যাওয়া হবে।”

সোমবার (১২ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, “পিআর পদ্ধতিতে ভোট দিলে জনগণ ব্যক্তি নয়, দলকে ভোট দিতে বাধ্য হয়। এতে ভোটারের স্বাধীনতা সীমিত হয়, তাই আমরা এ বিষয়ে দ্বিমত পোষণ করি।”

আরও পড়তে পারেন-

তিনি আরও বলেন, “বাংলাদেশের রাষ্ট্রের আত্মা অসাম্প্রদায়িক চেতনা। আমরা সেই সত্তাকে নষ্ট হতে দিতে চাই না। সবাই এক জাতি—এখানে বিভাজনের সুযোগ নেই।”

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আপনারা সংখ্যালঘু নন। আগামী নির্বাচনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। আপনাদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।”

সভায় খ্রিষ্টান লইয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আলবার্ট রোজারিও সভাপতিত্ব করেন। বিএনপি নেতৃবৃন্দ ও সম্প্রদায়ের বিভিন্ন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।