Home অন্যান্য খবর আগামীকাল বুুধবার শুরু হচ্ছে হাটহাজারী কেন্দ্রীয় কার্যালয়ে ‘নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স’

আগামীকাল বুুধবার শুরু হচ্ছে হাটহাজারী কেন্দ্রীয় কার্যালয়ে ‘নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স’

বাংলাদেশের সর্ববৃহৎ ও সু’প্রসিদ্ধ প্রাথমিক ইসলামি শিক্ষা বোর্ড, নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ-এর তত্ত্বাবধানে আদর্শ ও যোগ্যতাসম্পন্ন মুয়াল্লিম (শিক্ষক) তৈরির লক্ষ্যে আগামীকাল (১৫ অক্টোবর) বুধবার থেকে শুরু হতে যাচ্ছে ৫০ দিনব্যাপী আরবী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স। ইতোমধ্যে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এবং শেষ মুহূর্তে আগ্রহীদের জন্য ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।

চট্টগ্রামের রেলওয়ে স্টেশন রোড, হাটহাজারী পৌরসভাস্থ বোর্ডটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বিশেষ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে। কোর্সটি বোর্ডের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন ও প্রাথমিক ইসলামী শিক্ষার মানোন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা আবুল হাশেম বলেন, এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের মাধ্যমে একজন শিক্ষানবিশ নিম্নলিখিত বিশেষ সুবিধাগুলো লাভ করবেন-

১. যোগ্য প্রশিক্ষক মণ্ডলী: বোর্ডের সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শকবৃন্দ এই কোর্সের দায়িত্বে থাকবেন। প্রধান প্রশিক্ষক হিসেবে থাকছেন প্রখ্যাত শিক্ষাবিদ আলহাজ্জ মাওলানা এমদাদুল্লাহ সালাম সাহেব। তার সহকারী হিসেবে মাওলানা ইমরান বিন জমিরউদ্দীন, মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম, হাফেজ মাওলানা সাফায়েত উল্লাহ সাহেবসহ বোর্ডের সিনিয়র প্রশিক্ষকগণ ক্লাস নিবেন।

প্রশিক্ষক দিবেন- (বাম দিক থেকে) সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক আলহাজ্ব মাওলানা আমদাদুল্লাহ সালাম, মাওলানা এমরান বিন জমির, হাফেজ মাওলানা শাফায়েত উল্লাহ, মাওলানা তাজুল ইসলাম।

২. কুআন বিশুদ্ধকরণে বিশেষ ক্লাস: প্রতিদিন সকালে ভালো মানের কারী ও হাফেজ দ্বারা মাশক (কুরআন তিলাওয়াত বিশুদ্ধকরণ) করানো হবে। এই দায়িত্বে থাকবেন হাফেজ কারী মাওলানা মুফতি ফাহিমুদ্দীন মাসুম বিন মুফতি জসিমুদ্দীন সাহেব।

আরও পড়তে পারেন-

৩. আধুনিক শিক্ষার ধারণা: ইসলামী শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণার্থীদের বাংলা, গণিত ও ইংরেজি বিষয়সমূহেরও প্রাথমিক ধারণা দেওয়া হবে, যা তাদেরকে একটি আদর্শ প্রাথমিক শিক্ষক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

৪. অনুকূল পরিবেশ ও সুযোগ: প্রশিক্ষণ চলাকালীন সময়ে হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল, আল আমিন সংস্থার তাফসীরুল কুরআন মাহফিলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বীনি মজলিসে অংশগ্রহণের বিশেষ সুবিধা রয়েছে। এছাড়া, ১৫ অক্টোবর থেকে তাপমাত্রা কমতে শুরু করায় এবং শীতের আগমনী বার্তায় এই সময়ের প্রশিক্ষণ পরিবেশকে আরামদায়ক করে তুলবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।

ভর্তি ও যোগাযোগের তথ্য:

৫০ দিনব্যাপী আরবী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৭,৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরাসরি প্রশিক্ষক মণ্ডলী ও বোর্ডের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

  • যোগাযোগের নম্বরসমূহ (প্রশিক্ষকবৃন্দ): ০১৭০৩-৭৬৬৫৬৫, ০১৩২২-৮৯১০০৪, ০১৭০৫-৭৯৯৭৫২, ০১৩০০-৪৫৮৪৮৬, ০১৭৩৫-৪৮৮৫২৪।
  • কেন্দ্রীয় কার্যালয়ের নম্বরসমূহ: ০১৭৭1-৫৫৫০০০, ০১৩২২-৮৯১০২০, ০১৩২২-৮৯১০৪০, ০১৩২২-৮৯১০৫০।

বোর্ড কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করে দেশের প্রত্যন্ত অঞ্চলে যোগ্য ও আদর্শ মুয়াল্লিম ছড়িয়ে দিতে সকলের আন্তরিক দু’আ ও সহযোগিতা কামনা করেছে। আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য এটি এক সুবর্ণ সুযোগ।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।