বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। তার ভাষায়, “গণতন্ত্রের বিকল্প শুধুই গণতন্ত্র।”
তিনি জানান, গণভোট বিষয়ে বিএনপির মতামত হলো—জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হতে পারে।
গতকাল বিকেলে শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
মির্জা ফখরুল বলেন, “নতুন করে গণতন্ত্র ফিরে পাওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা যেন ভুলবশত হারিয়ে না যায়। ফ্যাসিস্টদের কবলে যেন আর না পড়ি—দেশের মানুষ এখন এমন একটি নির্বাচন চায়, যেখানে তারা নিজের প্রতিনিধিকে নির্বাচিত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবে।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “বিএনপি সবচেয়ে নির্যাতিত দল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর কারাভোগ করেছেন, অসংখ্য নেতা-কর্মী গুম-খুনের শিকার হয়েছেন। তারেক রহমানকে মিথ্যা মামলায় নির্বাসিত জীবনযাপন করতে হচ্ছে—তিনি এখনো দেশে ফিরতে পারেননি।”
উম্মাহ২৪ডটকম: এমএ








