রেকর্ড ছোঁয়ার পর টানা দুই সেশনে বড় ধরনের দরপতনের মুখে পড়েছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম। গত সোমবার ইতিহাসের সর্বোচ্চ ৪,৩৮১.২১ ডলার প্রতি আউন্স ছুঁয়ে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় পতন রেকর্ড করেছে স্বর্ণ।
শুক্রবার সকালেও ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) ডিসেম্বর ডেলিভারির স্বর্ণ ফিউচার ০.৪৪ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ১,২৩,৫৫২ রুপি এবং রুপার দাম ০.৯৮ শতাংশ কমে প্রতি কেজিতে ১,৪৭,০৫২ রুপি-তে লেনদেন হয়।
বিশ্লেষকরা বলছেন, নয় সপ্তাহ ধরে চলা ঊর্ধ্বমুখী ধারা এখন ভাঙতে শুরু করেছে। মূল্যায়ন অতিরিক্ত বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিচ্ছেন। পাশাপাশি শক্তিশালী মার্কিন ডলার ও মার্কিন-চীন বাণিজ্য আলোচনায় আশাবাদও স্বর্ণবাজারে চাপ তৈরি করেছে।
শুক্রবার ভোরে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড ০.২ শতাংশ কমে প্রতি আউন্সে ৪,১১৮.৬৮ ডলার-এ নেমে আসে। সপ্তাহজুড়ে স্বর্ণের দাম কমেছে প্রায় ৩ শতাংশ, যা মে মাসের পর সর্বাধিক সাপ্তাহিক পতন।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
বিশ্লেষকদের মতে, বাজারের দৃষ্টি এখন মার্কিন ভোক্তা মূল্যসূচক (সিপিআই) রিপোর্টের দিকে, যা মুদ্রাস্ফীতির হার ৩.১ শতাংশে স্থির থাকার ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে ফেডারেল রিজার্ভ আগামী সপ্তাহে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমাতে পারে—এমন প্রত্যাশাও বাজারে প্রভাব ফেলছে।
তবে চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ৫০ শতাংশেরও বেশি, যা বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও বাণিজ্য উত্তেজনার প্রভাব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উম্মাহ২৪ডটকম: আইএএ








