Home অন্যান্য খবর তারেক রহমানের সঙ্গে ওলামা-মাশায়েখদের মতবিনিময়

তারেক রহমানের সঙ্গে ওলামা-মাশায়েখদের মতবিনিময়

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনের অন্তর্গত গুলশান ও বনানী এলাকার ওলামা-মাশায়েখদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) রাতে গুলশান কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী, জমিয়ত নেতা ড. মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতি জাকির হোসাইন কাসেমী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা ইমরানুল বারী সিরাজী এবং স্থানীয় বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতাদের মধ্যে তারেক রহমানের নির্বাচনী এজেন্ট আব্দুস সালাম, নাজিম উদ্দিন আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

আরও পড়তে পারেন-