ভারত মহাসাগরে ইরানের একটি সাবমেরিন ডুবিয়ে দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এদিকে শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন, ভারত মহাসাগরে হামলার ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে বুধবার এক ব্রিফিংয়ে ইরানে হামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জানান, ইরানের ওপর হামলা তার দেশ ও ইসরায়েল কেবল শুরু করেছে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
সামনে এ ধরনের আরো বড় আকারের হামলা আসছে। পিট হেগসেথ আরো জানান, আগামী কয়েক দিনের মধ্যেই ইরানি আকাশসীমার ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার আশা করছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, জাহাজটির নথি অনুযায়ী এতে প্রায় ১৮০ জন আরোহী ছিল।
এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনী নিশ্চিত করেছিল যে তারা ইরানি নৌবাহিনীর জাহাজ ‘আইরিস ডেনা’ থেকে পাঠানো বিপদসংকেত পাওয়ার পর ৩২ জনকে উদ্ধার করেছে।
উপপররাষ্ট্রমন্ত্রী ও নৌবাহিনীর মুখপাত্রের দেওয়া তথ্য সঠিক হলে প্রায় ৬৮ জনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।
সূত্র : বিবিসি, রয়টার্স
উম্মাহ২৪ডটকম: এমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com
দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।








