বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘আমরা ২৪-এর আগে পর্যন্ত বিএনপিকে সাথে নিয়ে ফ্যাসিবাদকে মোকাবেলা করেছি। কিন্তু ২৪-এর নির্বাচনের পর আমাদের তাদের প্রতারণাকে মোকাবিলা করতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘২৬-এর নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার ক্ষমতায় এসেছে, এমন একটি দল ক্ষমতায় এসেছে—যাদের সঙ্গে ২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একই রাজপথে আন্দোলন করেছি।’
আখতার হোসেন অভিযোগ করে বলেন, ‘২৪-এর আন্দোলনে বিএনপি ও আমরা একসাথে রক্তাক্ত হয়েছি, একসাথে জেল খেটেছি এবং রাজপথের নানা সিদ্ধান্ত একসাথে নিয়েছি। কিন্তু ২৬-এর নির্বাচনের পরে বিএনপি যখন প্রতারণার আশ্রয় নেয়, তখন আমাদের ভাবতে হয়—তাদের এমপিরা ইতোমধ্যে বাংলাদেশের আইন ভঙ্গ করেছেন।’
তিনি দাবি করেন, বিএনপির সংসদ সদস্যরা ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ লঙ্ঘন করেছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার মধ্য দিয়ে তারা আইন ভঙ্গের সূচনা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
আখতার হোসেন বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের জন্য জারি করা আদেশে বলা হয়েছে, সংসদের মতোই সংবিধান সংস্কার পরিষদের সভাও ৩০ দিনের মধ্যে বসতে হবে। রাষ্ট্রপতি যেহেতু সংসদের অধিবেশন আহ্বান করেছেন, তারই উচিত ছিল সংস্কার পরিষদের অধিবেশনও আহ্বান করা। বিএনপি সরকারি দল হিসেবে এ বিষয়ে পদক্ষেপ নিতে পারত, কিন্তু তারা কোনো উদ্যোগ নেয়নি।’
ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ (এমপি), উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আসাদুল্লাহ আল গালিব, জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, কেন্দ্রীয় দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা, মহানগর বিএনপির আহ্বায়ক মাহফুজ উন নবী ডন ও মহানগর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজলসহ অনেকে।
এতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি, জামায়াতসহ ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
উম্মাহ২৪ডটকম: এমএ







