ইরাকের বসরার কাছে মার্কিন মালিকানাধীন অপরিশোধিত তেল ট্যাঙ্কারে ইরানের হামলায় একজন ভারতীয় ক্রু সদস্য নিহত হয়েছেন। বুধবার বাগদাদের ভারতীয় দূতাবাস এ কথা নিশ্চিত করেছে। জাহাজে থাকা বাকি ১৫ জন ভারতীয় ক্রু সদস্যকে সরিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খবর এনডিটিভির।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানিয়েছে, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘সেফ সি বিষ্ণু’ নামের ওই জাহাজে আরও ১৫ জন ভারতীয় ক্রু ছিলেন।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
ইরাকের জলসীমায় হামলার পর পারস্য উপসাগরে আরেকটি তেল ট্যাঙ্কারে আগুন ধরে যায়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারক আইআরআবি জানাঢ, ইরান হামলার দায় স্বীকার করেছে। প্রতিবেদনে বলা হয়, পানির নিচে ড্রোন হামলায় ‘পারস্য উপসাগরে দুটি তেল ট্যাঙ্কার উড়িয়ে দেওয়া হয়েছে।’
দূতাবাস আরো জানায়, তারা উদ্ধারকৃত ভারতীয় নাবিক ও ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে।
উম্মাহ২৪ডটকম: এমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com
দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।







