ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বা রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে চারজন ক্রু নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আজ শুক্রবার একথা জানিয়েছে।
এক বিবৃতিতে সেন্টকম জানায়, বিমানটিতে ছয়জন ক্রু ছিলেন। এরমধ্যে চারজন নিহত হয়েছেন। পশ্চিম ইরাকে বিধ্বস্ত হওয়া বিমানের বাকি ক্রুদের উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
বৃহস্পতিবার ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বা রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়।
এরআগে এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছিল, একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার বিষয়টি সম্পর্কে অবগত। ‘অপারেশন এপিক ফিউর’’ চলাকালীন বন্ধুপ্রতিম আকাশসীমায় এ ঘটনা ঘটে।
এই ঘটনায় দুটি উড়োজাহাজ যুক্ত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয় এবং দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করেছে।
বিবৃতিতে সেন্টকম দাবি করেছে, শত্রুপক্ষের হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর (ফ্রেন্ডলি ফায়ার) হামলায় এই দুর্ঘটনা ঘটেনি।
সূত্র: আল জাজিরা
উম্মাহ২৪ডটকম: এমএ







