ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাশেম আরমানের সৌজন্যে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পবিত্র ঈদ উপলক্ষে ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাশেম আরমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজ রহমান।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী কামরুল আহসান মুরাদ, মহানগরী মজলিশে শূরা সদস্য ও মিরপুর দক্ষিণ থানার আমির অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল, মহানগরী মজলিশে শূরা সদস্য ও মিরপুর দক্ষিণ থানার সেক্রেটারি মো. রাকিবুল ইসলাম, থানার অফিস সেক্রেটারি রবিউল ইসলাম, থানা বিএম সেক্রেটারি শরিফুল ইসলাম, থানার কর্মপরিষদ সদস্য আমির হোসেন বাবুলু, সাদ বিন জাফর, তারিকুল ইসলামসহ স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ঈদের আনন্দ সমাজের সব মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। পরে উপস্থিত অতিথিদের তত্ত্বাবধানে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উম্মাহ২৪ডটকম: এমএ








