ইরানের জ্বালানি তেলের অবকাঠামোর ওপর হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন কোম্পানিগুলোর স্থাপনায় পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শনিবার ইউসিজে নিউজ এজেন্সির এক প্রতিবেদনে আরাগচির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা করা হয়, তাহলে আমাদের বাহিনী এই অঞ্চলে অবস্থিত মার্কিন কোম্পানিগুলোর স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে।’
তবে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আরাগচি বলেন, ইরানি বাহিনী এমনভাবে পদক্ষেপ নেবে যাতে ঘনবসতিপূর্ণ এলাকাগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত না হয়।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
হরমুজ প্রণালীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রণালিটি উন্মুক্ত থাকলেও ইরান শত্রু ও মিত্র উভয় পক্ষের তেল ট্যাংকার ও জাহাজ চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের এ সতর্কবার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র- আল জাজিরা
উম্মাহ২৪ডটকম: এমএ








