Home আন্তর্জাতিক ‘লুকাস’ ড্রোন ব্যবহার করে ইরানকে ফাঁসানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: তেহরানের অভিযোগ

‘লুকাস’ ড্রোন ব্যবহার করে ইরানকে ফাঁসানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: তেহরানের অভিযোগ

ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ নামের একটি ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে তার দায় তেহরানের ওপর চাপানো হচ্ছে—এমন অভিযোগ করেছে ইরান। দেশটির দাবি, এ কৌশলের মাধ্যমে ইরানকে আন্তর্জাতিকভাবে দোষারোপ করার চেষ্টা চলছে।

ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর এক বিবৃতিতে দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘লুকাস’ নামের ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে এবং পরে সেটিকে ইরানের তৈরি শাহেদ ড্রোনের হামলা হিসেবে প্রচার করা হচ্ছে।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে তুরস্ক, কুয়েত ও ইরাকসহ কয়েকটি প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার দায় ইরানের সশস্ত্র বাহিনীর ওপর চাপানো হয়েছে বলে অভিযোগ তেহরানের।

আরও পড়তে পারেন-

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের কৌশলের মাধ্যমে ইরানের সামরিক বাহিনীর ‘প্রতিরক্ষামূলক, আইনি ও বৈধ পদক্ষেপগুলোকে’ খাটো করার চেষ্টা করা হচ্ছে।

এছাড়া এ ধরনের কর্মকাণ্ডের উদ্দেশ্য হলো ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ানো—এমন দাবি করেছে তেহরান।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।