নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে অনুষ্ঠিত এ বৈঠকে প্রশাসনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।
শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
এর আগে গত ৩০ মার্চ নবনিযুক্ত ৪২ জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধারাবাহিকভাবে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৈঠকে স্থানীয় সরকার ব্যবস্থাপনা, উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক সমন্বয় জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উম্মাহ২৪ডটকম: এমএ








