Home আন্তর্জাতিক হরমুজ প্রণালি দিয়ে ‘জরুরি পণ্য’বাহী জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান

হরমুজ প্রণালি দিয়ে ‘জরুরি পণ্য’বাহী জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে জরুরি পণ্য বহনকারী জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।

সিএনএনের বরাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি জরুরি পণ্য পরিবহনকারী জাহাজগুলোর জন্য উন্মুক্ত রাখা হবে।

এর আগে তেহরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করায় বিশ্বব্যাপী নৌপরিবহন ব্যবস্থা বিঘ্নিত হয়। এতে আন্তর্জাতিক বাণিজ্যেও প্রভাব পড়ে।

আরও পড়তে পারেন-

প্রণালিটির নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে বিশ্বনেতারা কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে কিছু বাণিজ্যিক জাহাজ সীমিত পরিসরে এই পথ ব্যবহার করতে পারছে।

এর আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের মিত্রদের স্বার্থসংশ্লিষ্ট জাহাজ ছাড়া অন্যান্য দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা হবে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।