Home জাতীয় রোববার থেকে আর্থিক প্রতিষ্ঠানে নতুন সময়সূচি ঘোষণা

রোববার থেকে আর্থিক প্রতিষ্ঠানে নতুন সময়সূচি ঘোষণা

দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৫ এপ্রিল) থেকে এ সময়সূচি কার্যকর হবে বলে জানানো হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

নির্দেশনা অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।

আরও পড়তে পারেন-

আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১(২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। ইতোমধ্যে এ নির্দেশনা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত ২ এপ্রিল সরকার দেশের সরকারি-বেসরকারি সব অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে। সে অনুযায়ী রোববার থেকে সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।