Home জাতীয় জাতীয় কাউন্সিলের প্রস্তুতি জোরদার করছে বিএনপি: ফখরুল

জাতীয় কাউন্সিলের প্রস্তুতি জোরদার করছে বিএনপি: ফখরুল

দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করে দ্রুত জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৪ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড কীভাবে আরও বিস্তৃত করা যায় এবং দ্রুত কাউন্সিলের দিকে এগোনো যায়—এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান, জাতীয় কাউন্সিল আয়োজনের জন্য অন্তত কয়েক মাস সময় লাগবে। সময় নির্ধারণের আগে প্রস্তুতি সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, বিএনপির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ।

আরও পড়তে পারেন-

বৈঠকে আরও জানানো হয়, সরকারের গত ৪৭ দিনের কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়েছে এবং এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাদের মতামত ও পরামর্শ দিয়েছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

এর আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি একই স্থানে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।