Home আন্তর্জাতিক ইরানে মার্কিন গোপন উদ্ধার অভিযান নস্যাৎ করার দাবি

ইরানে মার্কিন গোপন উদ্ধার অভিযান নস্যাৎ করার দাবি

ইরানের আকাশসীমায় বিধ্বস্ত এক মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের নামে চালানো যুক্তরাষ্ট্রের একটি গোপন অভিযান ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে তেহরান। ঘটনাটি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

রোববার ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ ইসফাহান প্রদেশের একটি পরিত্যক্ত বিমানবন্দর ব্যবহার করে যুক্তরাষ্ট্র এই ‘ছলনামূলক’ অভিযান পরিচালনার চেষ্টা করেছিল। তবে ইরানি বাহিনীর তৎপরতায় সেটি ভণ্ডুল হয়ে যায়।

ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’র মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এক বিবৃতিতে বলেন, “পাইলট উদ্ধারের অজুহাতে একটি পরিত্যক্ত বিমানবন্দরে মার্কিন বাহিনী যে প্রতারণামূলক ও পালানোর মিশন পরিকল্পনা করেছিল, তা সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়া হয়েছে।”

আরও পড়তে পারেন-

তিনি আরও দাবি করেন, এই অভিযানে অংশ নেওয়া মার্কিন সামরিক বাহিনীর দুটি সি-১৩০ (C-130) পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক (Black Hawk) হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনার সত্যতা নিশ্চিত হলে তা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।