প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তবে এটিকে সম্ভাব্য বিদায়ী সাক্ষাৎ হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা।
সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সরকারিভাবে একে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও কূটনৈতিক মহলে এটিকে প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়, তাকে ব্রাজিলে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সাক্ষাৎ বাংলাদেশ-ভারত সম্পর্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। এর মধ্যে রয়েছে নতুন ভারতীয় হাইকমিশনার নিয়োগের বিষয়ে এগ্রেমেন্ট, নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা, দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখা এবং ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর ও চুক্তির সম্ভাবনা।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
এদিকে, আগামী ৭ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের ভারত সফরকে ঘিরেও আলোচনা চলছে। এই সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা এবং উচ্চপর্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে তাৎক্ষণিক কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
উম্মাহ২৪ডটকম: এমএ








