গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে প্রণীত বিল সংসদে পাস হয়েছে। এতে নির্বাচনী কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান আরপিওর ২৭, ৩৭, ৩৯, ৮৯ ও ৯১ অনুচ্ছেদ সংশোধনের লক্ষ্যে বিলটি সংসদে উত্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
এর আগে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা জোরদার, বিশেষ করে পোস্টাল ব্যালট পেপারের বিষয়টি স্পষ্ট করতে ২০২৫ সালে দুটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আইনে পরিণত করার বাধ্যবাধকতা থাকায় বিলটি পাস করা হয়।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
আইনমন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমকে আরও সুচারুভাবে পরিচালনার জন্য এই সংশোধন আনা হয়েছে। বিলটি আইনে পরিণত হওয়ায় নির্বাচন ব্যবস্থাপনায় কার্যকারিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
বিলের ওপর আলোচনার সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান একটি ধারার শব্দচয়ন নিয়ে প্রশ্ন তোলেন। এ বিষয়ে আইনমন্ত্রী বিষয়টি পর্যালোচনার আশ্বাস দেন।
পরে স্পিকারের অনুমতি নিয়ে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করা হলে কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
উম্মাহ২৪ডটকম: এমএ








