Home জাতীয় ৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় গঠনের নির্দেশ হাইকোর্টের

৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় গঠনের নির্দেশ হাইকোর্টের

তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেন।

রায়ে সরকারকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী আদেশের তারিখ থেকে তিন মাসের মধ্যে একটি স্বাধীন ও পৃথক সচিবালয় গঠন করতে হবে।

আরও পড়তে পারেন-

একই রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের ক্ষমতা পুনরায় সুপ্রিম কোর্টের কাছে ন্যস্ত করা হয়েছে, যা বিচার বিভাগের স্বাধীনতা জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে গত বছরের ৩ সেপ্টেম্বর একই বেঞ্চ এ বিষয়ে রায় প্রদান করেছিলেন। এবার পূর্ণাঙ্গ রায় প্রকাশের মাধ্যমে নির্দেশনাগুলো স্পষ্টভাবে তুলে ধরা হলো।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।