Home আন্তর্জাতিক ট্রাম্প ‘অযোগ্য’, তাকে ক্ষমতা থেকে সরানোর দাবি ডেরিক জনসনের

ট্রাম্প ‘অযোগ্য’, তাকে ক্ষমতা থেকে সরানোর দাবি ডেরিক জনসনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন এবং সংবিধানের ২৫তম সংশোধনীর আওতায় অবিলম্বে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার সংগঠন এনএএসিপি।

কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ে ঐতিহ্যবাহী সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপলস (এনএএসিপি)-এর প্রেসিডেন্ট ডেরিক জনসন ট্রাম্পের কঠোর সমালোচনা করে তাকে ‘অযোগ্য, অসুস্থ ও উন্মাদ’ বলে মন্তব্য করেছেন।

আরও পড়তে পারেন-

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য ও আচরণ শুধু উদ্বেগজনক নয়, বরং তা অত্যন্ত বিপজ্জনক। দেশের সর্বোচ্চ পদে থাকা কোনো ব্যক্তি যদি সত্য, স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণকে উপেক্ষা করেন, তবে তা পুরো জাতি এমনকি বিশ্বের জন্যও হুমকি হয়ে দাঁড়ায়।

ডেরিক জনসন আরও বলেন, এই পরিস্থিতিতে ট্রাম্পকে অবিলম্বে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন।

সূত্র/- আল-জাজিরা

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।