বিরোধী দলের তীব্র আপত্তির মধ্যেই জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’। শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উপস্থাপন করেন।
বিলের বিরোধিতা করে বিরোধীদলীয় এমপি সাইফুল আলম খান মিলন বলেন, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ-২০২৫ ছিল সাধারণ মানুষের সঞ্চয়ের সুরক্ষাকবচ। এটি বাতিল হলে ব্যাংক লুটপাটকারীরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ পাবে এবং জনগণের করের টাকা আবারও ঝুঁকিতে পড়বে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
তিনি আরও দাবি করেন, অধ্যাদেশটি ছায়া পরিচালকদের জবাবদিহির আওতায় আনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল, যা বাতিল হলে অসাধু চক্রগুলো সুবিধা পাবে।
জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক খাতে সরকারের আর্থিক চাপ কমাতে বেসরকারি উদ্যোগে মূলধন পুনর্গঠন জরুরি। নতুন এই আইনের মাধ্যমে বিকল্প সমাধানের পথ তৈরি হবে, যেখানে বিনিয়োগকারীদের অংশগ্রহণে সংকটগ্রস্ত ব্যাংক পুনরুদ্ধার সম্ভব হবে।
স্পিকার জানান, বিলটির ওপর আর কোনো সংশোধনী না থাকায় কণ্ঠভোটে তা পাস হয়।
উম্মাহ২৪ডটকম: এমএ








