নবম ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসের রাজধানী পোর্ট লুইসে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার শুরু হওয়া এই সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা, অভিন্ন দায়িত্ব ও ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে আলোচনা করবেন অংশগ্রহণকারী দেশগুলোর নেতারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. খলিলুর রহমান। পাশাপাশি ২০২৬-২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার সমর্থন আদায়ের প্রচেষ্টাও চালানো হবে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এর আগে নয়াদিল্লিতে একাধিক বৈঠক শেষে তিনি মরিশাসে পৌঁছান।
ইন্ডিয়া ফাউন্ডেশন, মরিশাস সরকার ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে প্রায় ৩০টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ নেপালের পররাষ্ট্রমন্ত্রীও এতে বক্তব্য রাখবেন।
উম্মাহ২৪ডটকম: এমএ








