Home আন্তর্জাতিক ইরানি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেহবাজের, মধ্যস্থতায় ‘আন্তরিক ভূমিকা’ রাখার অঙ্গীকার

ইরানি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেহবাজের, মধ্যস্থতায় ‘আন্তরিক ভূমিকা’ রাখার অঙ্গীকার

ইরানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শনিবার ইসলামাবাদে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, শেহবাজ শরিফ ইরানের এই কূটনৈতিক সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘আন্তরিক ভূমিকা’ অব্যাহত রাখবে বলেও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

আরও পড়তে পারেন-

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, শেহবাজ শরিফ ইরানি প্রতিনিধিদলের সদস্যদের আলিঙ্গন ও করমর্দনের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান।

এদিন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় দেশের প্রতিনিধিদলের সঙ্গেই পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি উপস্থিত ছিলেন।

সূত্র/- আল জাজিরা

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।