হত্যাচেষ্টা মামলায় জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কারামুক্ত হয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রোববার (১২ এপ্রিল) বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার জানান, কারাগারে জামিননামা পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
এর আগে গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিনই জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
জানা গেছে, তার বিরুদ্ধে দুটি হত্যাচেষ্টা ও চারটি হত্যা মামলা রয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানান, অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তার মুক্তিতে আইনি বাধা ছিল না।
উম্মাহ২৪ডটকম: এমএ








