ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, তার নেতৃত্বে ইসরায়েল ইরান এবং তাদের মদতপুষ্ট আঞ্চলিক গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
একই বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের তীব্র সমালোচনা করেন নেতানিয়াহু। তিনি অভিযোগ করেন, এরদোগান ইরানের সঙ্গে আপস করছেন এবং কুর্দি নাগরিকদের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালানোর জন্য দায়ী।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
এদিকে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা এবং আংশিক যুদ্ধবিরতির প্রেক্ষাপটে নেতানিয়াহুর এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে।
উম্মাহ২৪ডটকম: এমএ








