মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ না করেও ‘একাত্তর’ কীভাবে বিএনপির হয়—এ প্রশ্নের উত্তর দেওয়া দরকার।
রোববার জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, “বিএনপি এখন গর্ব করে বলে—একাত্তরও তাদের, নব্বইও তাদের, চব্বিশও তাদের; সবকিছু তাদের, আর কারো কিছু নেই। কিন্তু একাত্তরে তো বিএনপির জন্মই হয়নি, তাহলে একাত্তর তাদের হয় কীভাবে?”
জিয়াউর রহমানের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “ঘোষণা তিনি দিয়েছেন—এটা সত্য। যুদ্ধও করেছেন, সেটাও আমরা সম্মান করি। কিন্তু সব কৃতিত্ব এক ব্যক্তির ওপর চাপিয়ে দিলে অন্য মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায় থাকে?”
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
আওয়ামী লীগের সমালোচনাও করেন জামায়াত আমির। তিনি বলেন, অতীতেও ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেছে।
“আমরা ওই ধরনের রাজনীতি আর দেখতে চাই না,” যোগ করেন তিনি।
উম্মাহ২৪ডটকম: এমএ







